শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

গোয়ালন্দে আধাকেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৭৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

0Shares

জহুরুল ইসলাম হালিম :

রাজবাড়ীর গোয়ালন্দে আধাকেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

১৭ ফেব্রুয়ারি বুধবার রাত ৮ টার দিকে দৌলতদিয়া বাজার মন্দিরের সামনে রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে এক এজাহারে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

আটককৃত হল, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার শ্যামপুর গ্রামের বাদল মোল্লার ছেলে সুলতান ওরফে বাদশা মোল্লা (৩০)।

এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাছরুল আলম সঙ্গীয় ফোর্সসহ দৌলতদিয়া বাজারস্থ মন্দিরের সামনে রাস্তার উপর থেকে জটলা ও আংশিক গুড়া গাঁজা সরবরাহ করার সময় তাকে আটক করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল্ তায়াবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী। আটককৃতের বিরূদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে রাজবাড়ীর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg