শিরোনাম
রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমারখালীতে ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করলেন সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

0Shares

কুমারখালী প্রতিনিধি :

কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের চার কোটি চল্লিশ লক্ষ একচল্লিশ হাজার চার শ’ ৬১ টাকা ব্যয়ে পূর্বাশা ক্লাব বেলতলা বাজার সড়কে ডাকুয়া নদীর উপর ১১২৫ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

১১২৫ মিটার চেইনেজ ৬৬ মিটার দীর্ঘ আর সিসি গার্ডার ব্রীজ নির্মাণে উপজেলার সড়ক যোগাযোগের পথ আরও সুগম হবে বলে মনে করেন এলাকাবাসী।

উদ্বোধনকালে সেলিম আলতাফ জর্জ এমপি বলেন, এই সেতুটি নির্মাণে মানুষের দুর্ভোগ লাঘব হবে।
জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গ্ৰাম হবে শহর তারি ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
আমার নির্বাচনী এলাকার ক্ষতিগ্রস্থ সড়ক গুলো সংষ্কারে জরুরী উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যেই প্রাক্কলন তৈরী করে তা অনুমোদনের জন্য ঢাকায় পাঠানো হয়েছে সড়ক ও জনপদ বিভাগে। অচিরেই আমরা এই সকল সড়কগুলোকে ভাল অবস্থায় নিয়ে যাব। বন্যাকালীন এই দূর্যোগে প্রতিবছর আমাদের সড়ক গুলোর ব্যাপক ক্ষতি হয়। এর থেকে পরিত্রাণ পেতে আমরা পরিকল্পনা করছি। আমি উন্নয়ন কাজ বাস্তবায়নে আপনাদের সহযোগিতা চাই, আপনারা সহযোগীতা করলেই কেবল টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।
(০১ ফেব্রুয়ারি ২০২১) সোমববার সকালে নির্মাণ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।এসময় উপস্থিত ছিলেন, কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হারুন, শ্রম বিষয়ক সম্পাদক শরিফুল আলম, পান্টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এস এম টিপু মিয়া ও সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমন সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। দুইটি ব্রিজ উদ্বোধন শেষে পান্টি বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বিশাল জনসমাবেশ আয়োজন করা হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg