শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সোয়া ৬ ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

স্টাফ রিপোর্টার / ৫১৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

0Shares

জহুরুল ইসলাম হালিম : দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৬ ঘন্টা ১৫ মিনিট বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

৩১ জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ভোর ৪ টা থেকে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

এতে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকে পড়ে ছোট বড় যানবাহনসহ পণ্যবাহী ট্রাক। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। কুয়াশা কেটে গেলে সোমবার সকাল ১০টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়াঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আবদুল্লাহ রনি জানান,ঘন কুয়াশার কারণে সোমবার ভোররাত ৪ টা থেকে ছোট বড় সকল প্রকার নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কমতে শুরু পুনরায় একইদিন সকাল ১০ টা ১৫ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে এই নৌরুটে ছোট বড় ১৬টি ফেরি চলাচল করছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg