শিরোনাম
রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোয়ালন্দে সান-সাইন ক্রিকেট ফেস্ট উদ্বোধন

স্টাফ রিপোর্টার / ৭২৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১

0Shares

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সান-সাইন কলেজিয়েট স্কুলের আয়োজনে এবং এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিকস লিমিটেডের সৌজন্যে সান-সাইন ক্রিকেট ফেস্ট-২০২১ অনুষ্ঠিত হয়।

ব্যাট বলের ঝংকারে, আওয়াজ তোল একসাথে “এসো মাদক’কে না বলি” এই স্লোগানে বুধবার (২০ জানুয়ারী) সকাল ১০ ঘটিকার সময় ক্রিকেট ফেস্ট-২০২১ ইং -এর উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল হালিম তালুকদার। আরো উপস্থিত ছিলেন গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম লিন্টু, প্রভাষক এনায়েত হোসেন জাকির সান-সাইন কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক, নুরতাজ আলম রবিন সহ সান-সাইন কলেজিয়েট স্কুলের শিক্ষকবৃন্দ। দুইদিন ব্যাপী ক্রিকেট ফেস্টে ছয়টি দল অংশগ্রহণ করেন, তারা হলোঃ সান-সাইন স্ট্রাইকার্স,সান-সাইন সিক্সার্স,সান-সাইন রয়েলস,সান-সাইন হ্যারিকেনস, সান-সাইন ডাইনামাইটস ও সান-সাইন রেঞ্জার্স।
সকাল ১০ ঘটিকার সময় সান-সাইন স্ট্রাইকারস বনাম সান-সাইন সিক্সার্স-এর খেলার মধ্য দিয়ে উদ্বোধন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল হালিম তালুকদার বলেন, মাদক থেকে দূরে থাকতে পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। সান-সাইন কলেজিয়েট স্কুলের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg