শিরোনাম
গোয়ালন্দে বিএনপি নেতার ভাঙারির দোকানে মিলল সরকারি চোরাই মালামাল, আটক ১ গোয়ালন্দে চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ। দৌলতদিয়া টার্মিনালে নানা খাতে অর্থ আদায়, প্রশ্নের মুখে পরিবহন ব্যবস্থাপনা গোয়ালন্দে স্কুলের গাছ বিক্রিকে কেন্দ্র করে তোলপাড়, অভিযোগ ক্লাব সভাপতি ও বিএনপি নেতার বিরুদ্ধে ঈদ উপলক্ষে রাজবাড়ীতে ওয়ান নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত রাজবাড়ীতে মাদক নির্মূলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী খৈয়ম গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি

হারানো মোবাইল উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিল রাজবাড়ী জেলা পুলিশ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৯৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

0Shares

সুজন বিষ্ণু //রাজবাড়ী জেলা থেকে বিভিন্ন সময়ে হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দিল জেলা পুলিশ। রাজবাড়ী জেলা হতে বিভিন্ন সময়ে হারানো মোবাইল ফোন সংক্রান্তে মালিকের অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপার,এম এম শাকিলুজ্জামানের নির্দেশনায় তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অভিযান পরিচালনা করে, পাচঁ (০৫) টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে যাচাই বাছাই করে প্রকৃত মালিকের হাতে বুঝিয়ে দিল রাজবাড়ী জেলা পুলিশ।

উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো Oneplus 7T, Samsung Galaxy-A2, Samsung Galaxy-A10, Realme-Si, Vivo Y11 Blue। যার আনুমানিক বাজার মূল্য ১,২০,০০০ টাকা ( এক লক্ষ বিশ হাজার টাকা) প্রায়।

পূর্বে রাজবাড়ীতে এরকম হারানো একাধিক মোবাইল ফোন উদ্ধারের খবর ফেসবুকে ভাইরাল হলে, হারানো মোবাইলের মালিকগণ তাদের মোবাইল ফিরে পেতে আশাবাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। তথ্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ফোনগুলো উদ্ধার করা হয়।

হারিয়ে যাওয়া ফোনগুলো হাতে পেয়ে সবাই আবেগ প্রবন হয়ে পড়েন এবং বলেন আমাদের পুলিশের প্রতি যে আস্থা ছিল তা আরো বহুগুণ বেড়ে গেল। এটি আমাদের অনেক শখের মোবাইল ফোন, ফোনটি এত দ্রুত খুঁজে বের করে দেওয়ায় রাজবাড়ী জেলা পুলিশ প্রশাসনকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি।

পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন হারানো কোন বস্তু ফিরে পাওয়া আকাশের চাঁদ পাওয়ার মত আনন্দের সমান।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg