শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

পদ্মায় জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের বাগাড় মাছ

স্টাফ রিপোর্টার / ৪২৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

0Shares

ফিরোজ আহম্মেদ (গোয়ালন্দ) রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা ও যমুনা নদীর মোহনা থেকে গোপাল হালদারের জালে ২০ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) ভোররাতে গোপাল হালদারের জালে বাঘাড় মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া বাইপাস সড়ক এর পাশে মৎস্য আড়তে মাছ ব্যাবসায়ী মোহাম্মদ আলীর নিকট ২২ হাজার টাকায় তিনি মাছটি বিক্রি করেন।
২০ কেজি ওজনের বিশাল মাছটি দেখার জন্য উৎসুক জনতা ভীড় জমান।

জেলে গোপাল হালদার বলেন, রবিবার মধ্যরাতে মাছ ধরার জন্য নদীতে জাল ফেলি সোমবার ভোররাতে জাল তুলতেই দেখি বড় ১ টি বাঘাড় মাছ।পরে মাছটি বিক্রির জন্য আড়তে নেয়া হলে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১১শ টাকা কেজি দরে মোট ২২ হাজার টাকা দিয়ে মাছ ব্যাবসায়ী মোহাম্মদ আলী মাছটি কিনে নেই।
মাছ ব্যবসায়ী মোহাম্মদ আলী বলেন, মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে ১১ শত টা কেজি দরে মোট ২২ হাজার টাকায় কেনা হয়। অনেকের কাছেই মুঠোফোনে যোগাযোগ করা হয়েছে মাছটি বিক্রির ব্যাপারে। সামান্য কিছু টাকা লাভেই মাছটি বিক্রি করে দিব।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, বর্তমানে পদ্মা নদীর যমুনার মোহনায় প্রায়ই জেলেদের জালে বড় আকৃতির বাগাড়, বোয়াল,কাতল সহ বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ ধরা পড়ছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg