শিরোনাম
গোয়ালন্দে চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ। দৌলতদিয়া টার্মিনালে নানা খাতে অর্থ আদায়, প্রশ্নের মুখে পরিবহন ব্যবস্থাপনা গোয়ালন্দে স্কুলের গাছ বিক্রিকে কেন্দ্র করে তোলপাড়, অভিযোগ ক্লাব সভাপতি ও বিএনপি নেতার বিরুদ্ধে ঈদ উপলক্ষে রাজবাড়ীতে ওয়ান নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত রাজবাড়ীতে মাদক নির্মূলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী খৈয়ম গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার

দেশের দ্রুততম মানব ইসমাইল, মানবী শিরিন

স্টাফ রিপোর্টার / ৪৯০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

0Shares

দেশের দ্রুততম মানবের মুকুট জিতেছেন নৌ-বাহিনীর অ্যাথলেট মো. ইসমাইল হোসেন। আর দ্রুততম মানবীর মুকুট জয় করেছেন নৌ-বাহিনীরই শিরিন আক্তার। ইসমাইল হোসেন দ্বিতীয়বারের মতো দেশের দ্রুততম মানব হয়েছেন। আর টানা দশম বারের মতো দ্রুততম মানবী হয়েছেন শিরিন আক্তার।

বৃহস্পতিবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ৪৩তম জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার স্প্রিন্টে মাত্র ১০ দশমিক ৪০ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করে সোনা জিতেন ইসমাইল হোসেন।

অন্যদিকে, ১২ দশমিক ১০ সেকেন্ড সময় নিয়ে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন পুরনো মুখ শিরিন আক্তার। সব মিলিয়ে টানা ১০ বারের দ্রুততম মানবী শিরিন জাতীয় অ্যাথলেটিকসে ষষ্ঠ ও সামারে জিতলেন চতুর্থ সোনা।

টার্ফবিহীন অচেনা মাঠে ১০০ মিটার স্প্রিন্টে ১০ দশমিক ৪০ সেকেন্ডে অতিক্রম করে বর্তমান দ্রুততম মানব হাসান মিয়াকে পেছনে ফেলে মুকুটটি নিজের করে নেন নৌবাহিনীর অ্যাথলেট ইসমাইল হোসেন। ২০১৯ সালের ৩০ আগস্ট জাতীয় অ্যাথলেটিকসে হাসান মিয়া নিয়েছিল ১০ দশমিক ৬১ সেকেন্ড।

৪৩তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতার কো-চেয়ারম্যান মোজাম্মেল হক জানান, ঢাকার বাইরে এমন আসর স্থানীয় পর্যায়ের অ্যাথলেটিকসকে চাঙা করবে।

প্রসঙ্গত, দীর্ঘ ১৪ বছর পর এবার চট্টগ্রামে আবারও বসেছে অ্যাথলেটিকসের জাতীয় আসর। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ৪৩তম এ আসরের নাম রাখা হয়েছে ‘মুজিববর্ষ ২০২০ জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা’। এর আগে সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রামে বসেছিল খেলাধুলার সবচেয়ে বড় এ ইভেন্ট।

১৬ জানুয়ারি শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। ৩৬টি ইভেন্টে ৪৫টি সংস্থার চার শতাধিক অ্যাথলেট অংশ নিচ্ছেন এবারের আসরে।

(সূত্র বিডি-প্রতিদিন)

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg