শিরোনাম
রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দৌলতদিয়ায় ব্যাংক কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৭৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১

0Shares

জহুরুল ইসলাম হালিম// রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বিআইডব্লিউটিসির ট্রাক বুকিং কাউন্টারের সামনে রাস্তার বিপরীত পাশে মাস্টার টেলিকমের পেছনে আরিফের ভাড়া বাসায় গ্রামীণ ব্যাংক দৌলতদিয়া ঘাট শাখার কর্মকর্তা হুমায়ূন কবির মিল্টনের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গত শনিবার (০২ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৯টায় ঘরের ভেতর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত শিশির আক্তার কলি (২৫) ঝিনাইদহ শৈলকুপার কুলচারা গ্রামের রেজাউল করিমের মেয়ে। ব্যাংক কর্মকতা মিল্টনের বাড়ি একই এলাকায়।

স্থানীয়রা জানায় , ঘটনার দিন সন্ধ্যায় বাড়িতে কলি ছাড়া আর কেও ছিলনা। এসময় আরেক ভাড়াটিয়া ঘরের চাবি নিতে তাকে অনেক ডাকাডাকির পর ঘরের দরজা না খোলায়, ঘরের দরজা ভেঙে দেখাযায় কলি ঘরের ভেতর সিলিং ফ্যানের সাথে ঝুলছে। এরপর খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

মিল্টন জানায়, বিকেলে ব্যক্তিগত কাজে রাজবাড়ীতে যাই সেখান থেকে কলির ফোনে বার বার ফোন দিলে ফোন না ধরায় দ্রুত বাসায় চলে আসি এসে দেখি সে সিলিং ফ্যানের সাথে ঝুলছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে আত্মহত্যা মনে হলেও এটা হত্যা না আত্মহত্যা সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg