শিরোনাম
গোয়ালন্দে বিএনপি নেতার ভাঙারির দোকানে মিলল সরকারি চোরাই মালামাল, আটক ১ গোয়ালন্দে চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ। দৌলতদিয়া টার্মিনালে নানা খাতে অর্থ আদায়, প্রশ্নের মুখে পরিবহন ব্যবস্থাপনা গোয়ালন্দে স্কুলের গাছ বিক্রিকে কেন্দ্র করে তোলপাড়, অভিযোগ ক্লাব সভাপতি ও বিএনপি নেতার বিরুদ্ধে ঈদ উপলক্ষে রাজবাড়ীতে ওয়ান নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত রাজবাড়ীতে মাদক নির্মূলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী খৈয়ম গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি

রাজবাড়ীতে দুইটি অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

স্টাফ রিপোর্টার / ৯৩৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১

0Shares

রাজবাড়ী জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার আব্দুল্লাহ-আল-মামুন বাবু তত্ত্বাবধানে আজ শনিবার ( ২ জানুয়ারি) রাজবাড়ী সদর উপজেলায় দুইটি ইটভাটায় (এবিবি এবং এসএনবি) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পাল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ।

এসময় অবৈধভাবে ইটভাটা স্থাপনসহ অবৈধ পদ্ধতিতে ইট প্রস্তুত ও অন্যান্য অভিযোগে “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) সংশোধিত আইন, ২০১৯” এর অধীন ০২ টি মামলায় দুটি ইটভাটার মালিকের প্রত্যেককে ৫০,০০০/- টাকা করে মোট ১,০০,০০০/- টাকা জরিমানা করা হয়। একটি ইটভাটার অবৈধ সরঞ্জামাদি জব্দ করে বিনষ্ট করা হয় এবং অবৈধ চুল্লি ভেঙে দেয়া হয়।

এছাড়াও মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক সদর উপজেলাস্থ আরো একটি ইটভাটাকে ইট নির্মাণ ও তার কার্যক্রম না চালানোর জন্য নোটিশ প্রদান করা হয়। এসময় উক্ত ইটভাটার জ্বলন্ত চুল্লি ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিভিয়ে দেয়া হয় এবং অবৈধ কার্যক্রম না চালানোর জন্য তাদেরকে আইনিভাবে সতর্ক করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন উপ-পরিচালক, পরিবেশ অধিদপ্তর, ফরিদপুরসহ জেলা আনসার(ব্যাটালিয়ন) সদস্যদের একটি চৌকস টিম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাজবাড়ীর একটি টিম।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg