জহুরুল ইসলাম হালিম: গোয়ালন্দে দৌলতদিয়া পদ্মা ও যমুনা নদীর মোহনায় আক্কাস মোল্লা নামের এক জেলের জালে ধরা পড়েছে বড় অাকৃতির সাড়ে ২০ কেজি ওজনের একটি কাতলা মাছ।
আজ শুক্রবার (১ জানুয়ারী) ভোরে মাছটি ওই জেলের জালে ধরা পড়ে।
সকালে মাছটি দৌলতদিয়া ৬নং ফেরি ঘাটে এক মৎস্য ব্যবসায়ী নাটু মোল্লার অাড়ৎ’র বিক্রি করতে অানলে ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা সর্বচ্চ ১৬’শ টাকা কেজি দরে ৩২ হাজার ৮’শ টাকায় কিনে নেন।
পড়ে তিনি ১৭শ টাকা কেজি দরে ৩৪ হাজার ৮’শ পঞ্চাশ টাকায় মাছটি বিক্রি করেন।
মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, এখন নদীতে প্রায়ই বড় বড় মাছ ধরা পড়ছে। মাছ ধরা পড়ার পর জেলেরা দৌলতদিয়া ঘাটের অাড়ৎ’র বিক্রি করতে অানে। তখন তারা অাড়ৎ’র মাধ্যমে কিনে সামন্য লাভে জেলাসহ বিভিন্নস্থানে যোগাযোগ করে বিক্রি করেন।
অাজকের সাড়ে ২০ কেজি ওজনের কাতলাটি ১৬’শ টাকা কেজি দরে কিনে ১৭’শ টাকা কেজি দরে বিক্রি করেন ওই মৎস্য ব্যবসায়ী।
এই নিউজের হেড লাইনটা সম্পাদক দেওয়ার পড়ে আপ দিতে হবে