শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

বিশ্বে বায়ু দূষণে ঢাকা এখন এক নম্বরে

Lutfor Rahman / ৬২৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

0Shares

সারা দেশের তাপমাত্রা খুব বেশি কমেনি। বরং কোনও কোনও এলাকায় সামান্য বেড়েছেও। বাতাসের গতি না থাকা, শুষ্ক আবহাওয়া এবং পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের উত্তরাঞ্চল, মধ্যাঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ছে। শুষ্ক আবহাওয়ার কারণে বেড়ে গেছে ধূলিকণার পরিমাণ। ফলে বায়ু দূষণে আবারও এক নম্বরে চলে এসেছে ঢাকা।

যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের বায়ুমান যাচাই বিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এয়ার ভিজ্যুয়াল’ এর বায়ুমান সূচক (একিউআই) অনুযায়ী আজ সোমবার (৭ ডিসেম্বর) ঢাকায় বায়ু দূষণের মানমাত্রায় আবারও সবার ওপরে উঠে এসেছে। আজ বেলা ৩টার দিকে মানমাত্রা ২৬৯ এ উঠে আসে। যা গতকালও ছিল ২৩৮। বিশেষজ্ঞদের মতে এ মানমাত্রা খুবই অস্বাস্থ্যকর। দ্বিতীয় অবস্থানে আছে দিল্লি (২৬২), আর তৃতীয় অবস্থানে আছে করাচি (২৪২)।

বায়ু দূষণ বিশেষজ্ঞ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. কামরুজ্জামান মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বায়ু দূষণ কমবে না আগামী কয়েকদিন। বিকালের দিকে কিছুটা কম হতে পারে। আগামীকালও (মঙ্গলবার) একই অবস্থা থাকবে। বুধবার পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে। বাতাসের গতি বাড়লে দূষণ কিছুটা কমে আসবে। বড় রাস্তাগুলোতে পানি ছিটানোর ব্যবস্থা করার কথা থাকলেও এখনও সে ব্যবস্থা নিচ্ছে না। দ্রুত এই ব্যবস্থা নেওয়া দরকার।’

সূত্র, বাংলা ট্রিবিউন

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg