শিরোনাম
গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল শেখ র‌্যাবের হাতে গ্রেপ্তার

গোয়ালন্দে নৌকার মাঝি মোস্তফা মুন্সির নির্বাচনী ইশতেহার ঘোষণা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৯৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

0Shares

জহুরুল ইসলাম হালিম//
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নৌকার মাঝি ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. মোস্তফা মুন্সি সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ০৫ ডিসেম্বর শনিবার দুপুরে উপজেলার উজানচর রমজান মাতুব্বর পাড়া এলাকাধীন ‘মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রি লিমিডেট’ এর নিজস্ব কার্যালয়ে লিখিত ইশতেহার ঘোষণা করেন।
নির্বাচনী ইশতেহারে প্রকাশ থাকে যে, তিনি জনগণের ভোটে নির্বাচিত হলে সবাইকে সঙ্গে নিয়ে ডিজিটাল, বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহৎ উদ্দেশ্য গুলো পুরণের লক্ষে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মস্স্থানসহ সকলের মৌলিক চাহিদা পূরণে গোয়ালন্দ উপজেলায় বিদ্যমান সকল প্রকার সমস্যাগুলো সমাধানের জন্য করণীয় পদক্ষেপ গ্রহন করা হবে। বিশেষ করে পিছিয়ে পড়া গ্রামীন জনগোষ্ঠীর সুস্বাস্থ্য ও শিক্ষার মান উন্নয়নে বিশেষ পদক্ষেপ গ্রহন করা হবে। এ ছাড়াও নদী ভাঙ্গন রোধে প্রযোজনীয় ব্যবস্থা এবং মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত রাখতে ব্যবস্থা গ্রহনের পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকান্ডে উৎসাহিত করার জন্যও প্রয়োজনীয় সহযোগিতা করাসহ সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক বিপ্লব কুমার ঘোষ, সহ-সভাপতি গোলজার হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন রনি ও আবুল কালাম আজাদ, গোয়ালন্দ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আঃ সামাদ মোল্লা, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (সালু) প্রমূখ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg