শিরোনাম
রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ, বাঁশের বেড়ায় ৪ পরিবার অবরুদ্ধ দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত নতুন কমিটিতে সভাপ রাজবাড়ীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ দৌলতদিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা ডেঙ্গুর বিপদচিহ্ন চিহ্নিত করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ রাজবাড়ী জেলা প্রশাসনের দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন নাব্যতা সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, মহাসড়কে দীর্ঘ যানজট

জিয়াউর রহমান বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ

Lutfor Rahman / ৫৭১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

0Shares

ডেস্ক রিপোর্ট : পুরান ঢাকার বংশাল এলাকার মোগলটুলীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করায় বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নেতৃত্বে এ মিছিল করা হয়।

রোববার (২৯ নভেম্বর) বংশাল মোড় থেকে মিছিল শুরু করেন নেতাকর্মীরা। সেখান থেকে মোগলটুলী এলাকায় বিদ্যালয়টির সামনে যান তারা। বিদ্যালয়ের সামনে বিক্ষোভ করতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় বিক্ষুব্ধ কর্মীরা বিদ্যালয়ের পরিবর্তিত নামফলক ‘পুরান মোগলটুলী উচ্চ বিদ্যালয়’ কালি দিয়ে লেপটে দেন।

পরে বিএনপি নেতা হাবিব-উন-নবী খান সোহেল ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নেতাকর্মীদের সেখান থেকে সরিয়ে নিয়ে যান। পরে নবাবপুর সড়কে পথসভা করেন তারা।

এ সময় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ‘আমার বাবা অবিভক্ত ঢাকার শেষ মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকা ২০০৬ সালের ২৫ মার্চ জিয়াউর রহমানের নামে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু রাজনৈতিক উদ্দেশে সম্প্রতি বিদ্যালয়ের নাম পরিবর্তন করে মোগলটুলী উচ্চ বিদ্যালয় করা হয়েছে।’ এলাকাবাসী বা কারও চাহিদা না থাকলেও সিটি করপোরেশন থেকে বিদ্যালয়টির নাম পরিবর্তন করায় ক্ষোভ জানান তিনি।

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল বলেন, ‘বিদ্যালয় থেকে নাম পরিবর্তন করলেই জিয়াউর রহমানের নাম মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না। এ ধরনের ন্যক্কারজনক কর্মকাণ্ড দেশের সাধারণ মানুষ মেনে নেবে না।’ যে প্রতিবাদ শুরু হয়েছে তা চলবে বলে জানান বিএনপির এই নেতা।

এদিকে মোগলটুলী এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পিবিএ

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg