শিরোনাম
গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ হাজার মিটার জাল জব্দ, আটক ৭ জেলে গোয়ালন্দে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত দৌলতদিয়া যৌনপল্লিতে পুলিশের অভিযান, ৬০ বোতল মদসহ নারী আটক রাজবাড়ীতে ৯০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ গোয়ালন্দে জাতীয় ও আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন পাংশায় বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ কালা মানিক আটক রাজবাড়ীতে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ৫ লাখ টাকা জরিমানা রাজবাড়ীতে নৌকা বাইচের ফাইনালে সংঘর্ষ, ডুবে গেল ৮০ মাঝি-মাল্লাবাহী নৌকা গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

ঢাকামুখী দৌলতদিয়া বাসের মধ্যে ১১ বছরের শিশু কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগ, আটক ১

স্টাফ রিপোর্টার / ৫৮৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

0Shares

যশোর নিউ মার্কেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের মধ্যে ১১ বছরের এক শিশু কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে।
এই ঘটনায় মেয়ের বাবা মোঃ শরিফুল ইসলাম (৪৭)( সাং আলামনগর, থানাঃ কোতোয়ালি, জেলাঃ যশোর) বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় বিবাদী মোঃ জিহাদ খাঁ (২২) পিতা মোঃ রউফ খান সাং জগডাল, থানা, মাগুরা সদর জেলা মাগুরা, তার বিরুদ্ধে ‘নারী ও শিশু নির্যাতন দমন’ আইনে মামলা দায়ের করেন।
অভিযোগে মেয়ের বাবা উল্লেখ করেন, ১৫ অক্টোবর বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টার সময় আমি, আমার স্ত্রী, ছেলে এবং আমার ১১ বছরের শিশু কন্যাকে নিয়ে যশোর নিউ মার্কেট বাস স্ট্যান্ড থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা করি। আমরা চারজন মোট তিনটি সিট নেই।১৬ অক্টোবর শুক্রবার আনুমানিক রাত ২ টা ২০ মিনিটের সময় আমাদের পরিবহন রাজবাড়ী জেলা গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া সিদ্দিক কাজির পাড়া ঢাকা-খুলনা মহাসড়কের জিরো পয়েন্ট ৩নং ফেরী ঘাটে পৌঁছে জ্যামে আটকা পরে। তখন আমি ও আমার ছেলে খাবার খাওয়ার জন্য বাস থেকে নামি। আমার মেয়ের ঘুম পাওয়ায় আমার স্ত্রী আমাদের পিছনের ১০ডি সিটটি খালি থাকায় আমার মেয়েকে উক্ত সিটে ঘুমাতে বলে। আনুমানিক রাত ২ টা ৩০ মিনিটের সময় বিবাদী আমার মেয়ের পাশের সিটে বসে। মেয়েটির ঘুমের ভাব আসলে বিবাদী আমার মেয়ের শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে যৌন নিপীড়ন করে। আমার মেয়ে ডাক চিৎকার করে উঠলে বাসের মধ্যে থাকা জনগণ বিবাদীর অমানবিক কার্যকলাপ দেখে বিবাদীকে আটক করে এবং বাসের মধ্যে থাকা উত্তেজিত জনগণ বিবাদীকে গণপিটুনি দেয়। আমাদের বাসের মধ্যে চিৎকারের শব্দ শুনে আমি দ্রুত বাসে উঠে আমার মেয়ে এবং স্ত্রীর নিকট ঘটনার বিস্তারিত শুনি। স্থানীয় লোকজন ঘটনাটি পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিবাদীকে তাদের হেফাজতে নেয়। পুলিশ বিবাদী সহ আমাদেরকে থানায় নিয়ে আসে এবং বিবাদী জিহাদ খার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবির বলেন, ১১ বছরের শিশু কন্যা যৌন নিপীড়নের বিরুদ্ধে বিবাদী জিহাদ খার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে কোর্টে চালান করা হয়েছে।

ফিরোজ আহমেদ
গোয়ালন্দ প্রতিনিধি

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg