শিরোনাম
গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ হাজার মিটার জাল জব্দ, আটক ৭ জেলে গোয়ালন্দে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত দৌলতদিয়া যৌনপল্লিতে পুলিশের অভিযান, ৬০ বোতল মদসহ নারী আটক রাজবাড়ীতে ৯০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ গোয়ালন্দে জাতীয় ও আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন পাংশায় বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ কালা মানিক আটক রাজবাড়ীতে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ৫ লাখ টাকা জরিমানা রাজবাড়ীতে নৌকা বাইচের ফাইনালে সংঘর্ষ, ডুবে গেল ৮০ মাঝি-মাল্লাবাহী নৌকা গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি সংকট পারাপার ব্যাহত, পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি

স্টাফ রিপোর্টার / ৪৭৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

0Shares

জহুরুল ইসলাম হালিম//ব্যাস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি সংকটের কারণে স্বাভাবিক গাড়ি পারাপার ব্যাহত হচ্ছে। এ অবস্থায় মানুষের দুর্ভোগ কমাতে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেট কারগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করায় পণ্যবাহী ট্রাকগুলো ঘাটে আটকা পড়ে থাকছে।

আজ শুক্রবার দৌলতদিয়া ঘাটে ফেরিপারের অপেক্ষায় আটকা পড়ে ঢাকাগামী পণ্যবাহী তিন শতাধিক ট্রাক। এতে ঘাটের জিরোপয়েন্ট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ক্যানেলঘাট পর্যন্ত তিন কিলোমিটার ফোরলেন রাস্তায় একপাশে ট্রাকের দীর্ঘ সারি সৃষ্টি হয়।

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের বহরে থাকা ফেরিগুলো বহু বছরের পুরনো। সার্বক্ষণিক সচল রাখতে গিয়ে ইঞ্জিন দুর্বল হয়ে পড়ার পাশাপাশি বিভিন্ন যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফেরিগুলো ঘন ঘন বিকল হয়ে পড়ছে। বর্তমান এই নৌপথের বহরে ছোট-বড় মোট ১৮টি ফেরি রয়েছে। এর মধ্যে
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ও আমানত শাহ্ নামের দুটি রো রো (বড়) ফেরির পাশাপাশি কেতকী নামের অপর একটি কে-টাইপ (ছোট) ফেরি বিকল হয়ে আছে। পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে ওই ফেরিগুলোর মেরামত কাজ চলছে। গুরুত্বপূর্ণ ওই তিনটি ফেরি বিকল থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরির সংকট সৃষ্টি হয়েছে। এতে স্বাভাবিক পারাপার ব্যাহত হওয়ায় আজ শুক্রবার সকাল থেকে দৌলতদিয়া ঘাটে ফেরিপারের অপেক্ষায় আটকা পড়ে ঢাকাগামী বিভিন্ন পণ্যবাহী তিন শতাধিক ট্রাক ও কাভার্ডভ্যান। এতে ঘাটের জিরোপয়েন্ট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ক্যানেলঘাট পর্যন্ত রাস্তার এক পাশে ট্রাকের দীর্ঘ সারি সৃষ্টি হয়।

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যাবস্থাপক মো. আবু আব্দুল্লাহ রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একযোগে তিনটি ফেরি বিকল হওয়ায় ফেরির কিছুটা সংকট সৃষ্টি হয়েছে। মানুষের দুর্ভোগ কমাতে যাত্রীবাহী বিভিন্ন গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করায় দৌলতদিয়া ঘাটে পণ্যবাহী ওই ট্রাকগুলো সিরিয়ালে আটকা পড়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg