আজ শুক্রবার (৯ অক্টেবর) পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালনাকালে এ.এস.আই মোঃ রিপন খান সঙ্গীয় ফোর্সসহ সিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত ২ আসামীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী হচ্ছে ১. কসবামাজাইল গ্রামের আকরাম খানের ছেলে আসামী মোঃ ইকরাম হোসেন (৩৬), ২.নাদুরিয়া গ্রামের মৃত আঃ কাদের জোয়াদ্দারের ছেলে আসামী মোঃ হাবিবুর রহমান।
তাদেরকে আদালতে প্রেরন করা হয়।