শিরোনাম
গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ হাজার মিটার জাল জব্দ, আটক ৭ জেলে গোয়ালন্দে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত দৌলতদিয়া যৌনপল্লিতে পুলিশের অভিযান, ৬০ বোতল মদসহ নারী আটক রাজবাড়ীতে ৯০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ গোয়ালন্দে জাতীয় ও আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন পাংশায় বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ কালা মানিক আটক রাজবাড়ীতে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ৫ লাখ টাকা জরিমানা রাজবাড়ীতে নৌকা বাইচের ফাইনালে সংঘর্ষ, ডুবে গেল ৮০ মাঝি-মাল্লাবাহী নৌকা গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

গোয়ালন্দে ছিনতাইকারি পাঁচ যুবকসহ মাদক কারবারি দুই নারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ৯১৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২০

0Shares

জহুরুল ইসলাম হালিম // রাজবাড়ীর গোয়ালন্দে পাঁচ ছিনতাইকারিসহ দুই মাদককারবারি নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট ও যৌনপল্লীর পাশে পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার শাহেদুল ইসলাম, রবিন সরদার, কালু মন্ডল, বিজয় প্রামানিক ও উজ্জল মন্ডল দৌলতদিয়া ঘাটএলাকার ছিনতাইচক্রের সক্রিয় সদস্য। অপর দুই নারী খোদেজা বেগম ও রহিমা বেগম এলাকার চিহ্নিত মাদক কারবারি। তাদের সবার বাড়ি গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) ও দায়িত্বপ্রাপ্ত ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন,কালু মন্ডলের কাছে ছিনতাই কৃত ১টা মোবাইল জব্দ আর মহিলা ২ জনের কাছে ৫ পুরিয়া হেরোইন পাওয়া গেছে।

মাদক কারবারি


গ্রেপ্তার ছিনতাইকারি পাঁচ যুবকসহ মাদক কারবারি দুই নারীকে আজ বুধবার বিকেলে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুলইসলামের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালতে নেয়া হয়। এ সময় অপরাধ স্বীকার করায় ছিনতাই কারিদের মধ্যে কালু মন্ডলকে ৬ মাসের কারাদন্ড, অপর চার ছিনতাই কারিকে অর্থ দন্ডের পাশাপাশি মাদক কারবারি ওই দুই নারীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন ওই ভ্রাম্যমাণ আদালত।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg