শিরোনাম
গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ হাজার মিটার জাল জব্দ, আটক ৭ জেলে গোয়ালন্দে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত দৌলতদিয়া যৌনপল্লিতে পুলিশের অভিযান, ৬০ বোতল মদসহ নারী আটক রাজবাড়ীতে ৯০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ গোয়ালন্দে জাতীয় ও আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন পাংশায় বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ কালা মানিক আটক রাজবাড়ীতে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ৫ লাখ টাকা জরিমানা রাজবাড়ীতে নৌকা বাইচের ফাইনালে সংঘর্ষ, ডুবে গেল ৮০ মাঝি-মাল্লাবাহী নৌকা গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

পদ্মায় ধরা পড়লো ১৭ কেজি ওজনের কাতলা

স্টাফ রিপোর্টার / ৬৮০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২০

0Shares

জহুরুল ইসলাম হালিম //রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে ১৭ কেজি ওজনের একটি কাতলা মাছ ধরা পেড়েছে। আজ বুধবার ভোররাতের দিকে অকেল হালদার নামের এক জেলের জালে ধরা পড়ে এ কাতলা মাছটি।

অকেল হালদার বলেন, এই মৌসুমে এবারই প্রথম নদী থেকে এত বড় কাতলা মাছ ধরা পড়েছে। মাছটি দৌলতদিয়া ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী সুমাইয়া মৎস্য আড়ৎ এর আড়ৎদার মোঃ সোহেল মোল্লা ২২ হাজার টাকায় মাছটি ক্রয় করেন।

অকেল হালদার বলেন, প্রতিদিনের মতো গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সহযোগীদের নিয়ে পদ্মায় মাছ শিকার করতে যান তিনি। ভোররাতের দিকে জাল তুলতেই মাছটি ভেসে ওঠে, মাছটি নিয়ে দৌলতদিয়া ৬ নম্বর ফেরি ঘাটে পৌঁছাতেই আড়ৎদার মোঃ সোহেলের নজরে আসে। নদীতে বড় কাতলা মাছ ধরা পড়ার খবর পেয়ে ছুটে আসেন কয়েকজন ব্যাপারী। মাছটি নিলামে উঠলে সর্বচ্চ ১হাজার ৩০০শত টাকা দরে মাছটি ক্রয় করেন মোঃ সোহেল মোল্লা নামে ওই মৎস্য আড়ৎদার।

আড়ৎদার মৎস্য ব্যবসায়ী মোঃ সোহেল মোল্লা বলেন, ঢাকায় নিয়ে মাছটি ১৬ থেকে ১৭শত টাকা দরে বিক্রি করবেন বলে আশা করছেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg