গোয়ালন্দে নদী ভাঙন আতঙ্কে দিন কাটছে পদ্মাপাড়ের মানুষের
স্টাফ রিপোর্টার
/ ৪৯৯
বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট :
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
0Shares
জহুরুল ইসলাম হালিম // গত বছরের পদ্মার ভাঙনের ভয়াল দৃশ্য আজও ভুলতে পারেনি গোয়ালন্দ উপজেলাবাসী। সেই ভাঙন ভুলতে না ভুলতে এবারও ভাঙনের কবলে তারা। পদ্মা নদী তীরবর্তী এলাকার মানুষের চোখে এখনো ভেসে ওঠে নদীতে তলিয়ে যাওয়া ভিটে-মাটি হারানোর সেই স্মৃতি।
নদী ভাঙন
গোয়ালন্দে পদ্মা নদীর পানি কমছে গত চব্বিশ ঘণ্টায় ১৬ সেন্টিমিটার কমে আজ মঙ্গলবার (৬ আগষ্ট) ৬ টা পর্যন্ত বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচে প্রবাহিত হয়, এতে মানুষের মনে স্বস্তি ফিরে আসলেও দৌলতদিয়া, দেবগ্রাম, ছোটভাকলা ও উজানচর ইউনিয়নে হাজারো পরিবার ভাঙন আতংকে দিন কাটাচ্ছেন। অনেকেই ঘরবাড়ি ভেঙে চলে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ে, আবার অনেকেই কোথাও যাওয়ার জায়গা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে নিজ ভিটে-মাটিতেই থাকছেন।
দৌলতদিয়া লঞ্চঘাটের উজানে নতুন পাড়া গ্রাম প্রায় নদী গর্ভে বিলীন হওয়ার পথে। নতুন পাড়া ভাঙনের কারনে প্রবল স্রোতে ভাঙন ঝুঁকিতে পরবে দৌলতদিয়ার একমাত্র লঞ্চঘাটটিও।