শিরোনাম
গোয়ালন্দে বিএনপি নেতার ভাঙারির দোকানে মিলল সরকারি চোরাই মালামাল, আটক ১ গোয়ালন্দে চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ। দৌলতদিয়া টার্মিনালে নানা খাতে অর্থ আদায়, প্রশ্নের মুখে পরিবহন ব্যবস্থাপনা গোয়ালন্দে স্কুলের গাছ বিক্রিকে কেন্দ্র করে তোলপাড়, অভিযোগ ক্লাব সভাপতি ও বিএনপি নেতার বিরুদ্ধে ঈদ উপলক্ষে রাজবাড়ীতে ওয়ান নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত রাজবাড়ীতে মাদক নির্মূলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী খৈয়ম গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি

পাংশায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ৮৮৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

0Shares

রাজবাড়ী জেলার পাংশা থানার কুড়াপাড়া এলাকা থেকে মিজানুর রহমান রিপন (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ ও পাংশা মডেল থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি, তিনটি চাপাতি, রামদা, হাতুরি ও লোহার রড ও একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। রিপন পাংশা উপজেলার কুড়াপাড়া গ্রামের মো. আওয়াল হোসেনের ছেলে।

রাজবাড়ী গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. ওমর শরীফ বলেন, বেশ কিছুদিন ধরে তাদের কাছে তথ্য আসছিল রিপন এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার জন্য প্রস্তুতি গ্রহণ করছে।

পুলিশ সেই বিষয়টি আমলে নিয়ে মঙ্গলবার দুপুরে তাকে আটক করে। এ সময় সন্ত্রাসী রিপনের বসতবাড়ী থেকে একটি ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি, তিনটি চাপাতি, রামদা, হাতুরি, লোহার রডসহ একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg