শিরোনাম
গোয়ালন্দে বিএনপি নেতার ভাঙারির দোকানে মিলল সরকারি চোরাই মালামাল, আটক ১ গোয়ালন্দে চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ। দৌলতদিয়া টার্মিনালে নানা খাতে অর্থ আদায়, প্রশ্নের মুখে পরিবহন ব্যবস্থাপনা গোয়ালন্দে স্কুলের গাছ বিক্রিকে কেন্দ্র করে তোলপাড়, অভিযোগ ক্লাব সভাপতি ও বিএনপি নেতার বিরুদ্ধে ঈদ উপলক্ষে রাজবাড়ীতে ওয়ান নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত রাজবাড়ীতে মাদক নির্মূলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী খৈয়ম গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি

কারওয়ান বাজারে সৌদি প্রবাসীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার / ৫১৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

0Shares

সৌদি আরবের টিকিটের দাবিতে কারওয়ানবাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন প্রবাসীরা। মঙ্গলবার সকাল ১০টায় সড়ক অবরোধ করেন তারা। ফলে সড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়।

এর আগে সোমবার ঢাকার মতিঝিলে বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের বিক্রয় কেন্দ্রে বিক্ষোভ করেছিলেন সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসে আটকে পড়া প্রবাসীরা।

মূলত বাংলাদেশ বিমান সৌদি আরবে পুনরায় ফ্লাইট চালানোর অনুমতি না পাওয়ায় সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের বাংলাদেশ থেকে ফ্লাইট চালানোও বন্ধ করে দেওয়া হয়েছে। এতে সোমবার সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের টিকেট কিনতে গিয়ে তা না পেয়ে সোনারগাঁও হোটেলের সামনে সড়ক অবরোধ করেন সৌদি প্রবাসী বাংলাদেশিরা।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মতিঝিলে বিক্ষোভের পর জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেও বিক্ষোভ করেন তারা। তাদের অভিযোগ, বিমানের কারণে সৌদি আরবের এয়ারলাইন্সগুলোর চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তারা আটকে পড়েছেন।

করোনা মহামারির মধ্যে সৌদি আরবের অনুমতি না মেলায় এখনও সে দেশে ফ্লাইট পুনরায় চালু করতে পারেনি বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটি। এর জবাবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোববার সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সকেও ঢাকা থেকে ফ্লাইট চালানোর অনুমতি বাতিল করে। এই ঘটনায় সৌদি আরবে সরাসরি যাওয়া বন্ধ হয়ে যাওয়ায় চাকরি হারানোর আশঙ্কায় ছুটিতে আসা বাংলাদেশিরা বিক্ষোভ করেন।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোবাব্বির হোসেন সোমবার বলেন, সৌদি আরবে ল্যান্ডিং পারমিশন এখনও পাওয়া যায়নি বলে তারা টিকিট ছাড়তে পারছেন না। ল্যান্ডিং পারমিশন প্রাপ্তির সাথে সাথেই ফ্লাইট ঘোষণা করা হবে এবং যাত্রীসহ সংশ্লিষ্টদের অবহিত করা হবে।

সূত্র : প্রতিদিনের সংবাদ

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg