শিরোনাম
রাজবাড়ীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শুভ উদ্বোধন গোয়ালন্দে ২৪ ঘণ্টায় হত্যা মামলার রহস্য উদঘাটন, ভাইসহ গ্রেপ্তার ৩ গোয়ালন্দে ফারুক হত্যার পরিকল্পনাকারী ছোট ভাই বারেকসহ গ্রেপ্তার ৩ গোয়ালন্দে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেপ্তার গোয়ালন্দে দিন-দুপুরে নৃশংস খুন, ঘরের ভেতর গলা কেটে হত্যা রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা মহাসড়কে চলন্ত হাইচ গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা রোগী-স্বজন রাজবাড়ী যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন, যুব প্রধান হালিম আল রাজি রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি শামিম, সম্পাদক আকতার

স্টাফ রিপোর্টার / ৫৪৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

0Shares

ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে শামিম সিদ্দিকী সভাপতি ও আকতার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন তারা।

সোমবার (৩১ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় একটি রেস্টুরেন্ট বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের বিদায়ী সভাপতি আবদুল জলিল ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতেই ঢাকা সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আজাদ হোসেন সুমন এবং ঢাকা সাংবাদিক ফোরামের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এম ওমর ফারুক স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। এতে সহ সভাপতির দায়িত্ব পেয়েছেন বরুন ভৌমিক নয়ন, লাবন্য ভূঁইয়া এবং ঈহিতা জলিল।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে শাহীন কাওসার, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মাসুদ রানা নির্বাচিত হয়েছেন।

কোষাধ্যক্ষ পদে মো: জাহিদুর রহমান জাহিদ, দপ্তর সম্পাদকে রাশিম মোল্লা, মহিলা বিষয়ক সম্পাদকে আফসানা নীলা দায়িত্ব পেয়েছেন।
সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক হিসেবে অঞ্জন রহমান ও প্রচার ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে লিটন মাহমুদ নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য হিসেবে নতুন কমিটিতে আরও জায়গা পেয়েছেন আতিকুর রহমান, খোরশেদ আলম বাবু, শান্তা মারিয়া, কামরুজ্জামান খান, সুলতান মাহমুদ, মাহমুদ ইকবাল, মোহাম্মদ নাসিম, মো: মামুনুর রশিদ এবং তামজিদ রনি।

ঢাকা সাংবাদিক ফোরামের উপদেষ্টা পরিষদে থাকবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন’র (বিএফইউজে) সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া এবং সিনিয়র সাংবাদিক শাকিল আহমেদ ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg