শিরোনাম
গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

মুক্তিযোদ্ধা আঃ খালেক মন্ডল স্মৃতি ভবন উদ্বোধন ও ফ্রি মেডিকেল ক্যাম্প

স্টাফ রিপোর্টার / ৭৫০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

0Shares

রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের ঘিকমলা মুক্তিযোদ্ধা আঃ খালেক মন্ডলের নিজ অর্থায়নে তৈরি তিন তলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা স্মৃতি ভবন উদ্বোধন ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।

আজ ২৮ আগষ্ট সকাল ১০ টা থেকে সামাজিক দুরুত্ব বজায় রেখে এলাকার গরিব অসহায় রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পে রুগী দেখেন মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ আব্দুল্লাহ আল সাইফ, মধুখালি উপ- সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ সুলতান আহম্মদ, কুদরত-ই রহমান মহব্বত ও মোঃ সালাউদ্দিন। দিন ব্যাপী তারা প্রায় দুই শতাধিক রুগী দেখেন।

পরে নারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুল খালেক মন্ডলের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা স্মৃতি ভবন উদ্বোধন করেন মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ আব্দুল্লাহ আল সাইফ। এ সময় এলাকার বিভিন্ন শ্রেণী – পেশার লোকজন উপস্তিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুল খালেক মন্ডল বলেন আমি সকল মুক্তিযোদ্ধাদের স্মরণে এই মুক্তিযোদ্ধা স্মৃতি ভবন নির্মাণ করেছি। সরকারি অথবা ব্যক্তিগত উদ্দোগে যদি হাসপাতাল নির্মাণ করতে চায় তবে আমি জমি দান করবো।
মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ আব্দুল্লাহ আল সাইফ বলেন, প্রতিমাসে একদিন শুক্রবার আমি ফ্রি রোগী দেখাসহ বিনামুল্যে ঔষুধ প্রদান করবো।
মিঠুন গোস্বামী।। রাজবাড়ী প্রতিনিধি

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg