স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দে মোড়ে এসবি পরিবহনের একটি বাসের চাপায় জিসান নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ মোড় এলাকায় করিম পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিসান খানখানাপুরের ব্র্যাকপাড়া এলাকার মো. জহিরের ছেলে। সে স্থানীয় সুরাজ মোহিনী ইনস্টিটিউশনের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, জিসান খানখানাপুর থেকে প্রাইভেট পড়া শেষে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। পথে গোয়ালন্দ মোড়ের করিম পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে কুষ্টিয়াগামী এসবি পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসটি জব্দ করেছে। তবে কৌশলে পালিয়ে গেছেন বাসটির চালক ও সহকারী। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।