শিরোনাম
পাংশায় ট্রাফিক আইন অমান্য করলেই জরিমানা, এক অভিযানে ১৪ মামলা গোয়ালন্দে ঘরের আড়ার সঙ্গে ঝু/লন্ত অবস্থায় যুবমকের মর/দেহ উদ্ধার গোয়ালন্দে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১ গোয়ালন্দে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঘন কুয়াশায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক বালিয়াকান্দিতে ৬০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী বালিয়াকান্দিতে হেরোইনসহ আটক যুবকের ৩ মাসের কারাদণ্ড রাজবাড়ী-২ আসনে এমপি হারুনের নেতৃত্বে বিএনপির বিশাল মোটরসাইকেল শোডাউন গোয়ালন্দের পুড়াভিটায় মাদকবিরোধী অভিযান, চার মাদকসেবীর ৫ মাসের কারাদণ্ড রাজবাড়ীতে গাঁজাসহ দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

গোয়ালন্দে ঘরের আড়ার সঙ্গে ঝু/লন্ত অবস্থায় যুবমকের মর/দেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার / ৩৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দে আকাশ মোল্লা (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মণ্ডলপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আকাশ মোল্লা ওই গ্রামের আজিবর মোল্লার ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে আকাশের বোন তাঁর ঘরের দরজার সামনে গিয়ে ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে টিনের বেড়ার ছিদ্র দিয়ে উঁকি দিয়ে তিনি আকাশকে ঘরের বাঁশের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে ঘরের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করেন। পরে মরদেহ থানায় নিয়ে আসা হয়।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg