শিরোনাম
পাংশায় ট্রাফিক আইন অমান্য করলেই জরিমানা, এক অভিযানে ১৪ মামলা গোয়ালন্দে ঘরের আড়ার সঙ্গে ঝু/লন্ত অবস্থায় যুবমকের মর/দেহ উদ্ধার গোয়ালন্দে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১ গোয়ালন্দে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঘন কুয়াশায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক বালিয়াকান্দিতে ৬০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী বালিয়াকান্দিতে হেরোইনসহ আটক যুবকের ৩ মাসের কারাদণ্ড রাজবাড়ী-২ আসনে এমপি হারুনের নেতৃত্বে বিএনপির বিশাল মোটরসাইকেল শোডাউন গোয়ালন্দের পুড়াভিটায় মাদকবিরোধী অভিযান, চার মাদকসেবীর ৫ মাসের কারাদণ্ড রাজবাড়ীতে গাঁজাসহ দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

গোয়ালন্দে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার / ২৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার আনসার ক্লাব থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি গোয়ালন্দ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আনসার ক্লাবে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া।

বক্তব্যে আব্দুস সালাম মিয়া বলেন, রাজবাড়ীতে কোনো ধরনের সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় তাঁরা অতীতেও আন্দোলন করেছেন, ভবিষ্যতেও করবেন। কেউ দেশকে অশান্ত করার চেষ্টা করলে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুসারীরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা বলেন, বিএনপি একটি আদর্শভিত্তিক রাজনৈতিক দল। দলটি সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। মানুষের কল্যাণ ও দেশের উন্নয়নই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত। রাজনৈতিক শিষ্টাচার ও ভদ্রতাকে কেউ দুর্বলতা মনে করলে তার জবাব দেওয়া হবে। রাজনৈতিক প্রতিহিংসা, সন্ত্রাস ও সংঘাতের মাধ্যমে ইতিবাচক কিছু অর্জন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন মৃধা, পৌর যুবদলের সভাপতি মো. দেলোয়ার মন্ডল, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. রেজাউল করিম মিঠুসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আয়োজকদের দাবি, বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg