শিরোনাম
পাংশায় ট্রাফিক আইন অমান্য করলেই জরিমানা, এক অভিযানে ১৪ মামলা গোয়ালন্দে ঘরের আড়ার সঙ্গে ঝু/লন্ত অবস্থায় যুবমকের মর/দেহ উদ্ধার গোয়ালন্দে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১ গোয়ালন্দে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঘন কুয়াশায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক বালিয়াকান্দিতে ৬০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী বালিয়াকান্দিতে হেরোইনসহ আটক যুবকের ৩ মাসের কারাদণ্ড রাজবাড়ী-২ আসনে এমপি হারুনের নেতৃত্বে বিএনপির বিশাল মোটরসাইকেল শোডাউন গোয়ালন্দের পুড়াভিটায় মাদকবিরোধী অভিযান, চার মাদকসেবীর ৫ মাসের কারাদণ্ড রাজবাড়ীতে গাঁজাসহ দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

ঘন কুয়াশায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

স্টাফ রিপোর্টার / ৩৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: ঘন কুয়াশার কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টার দিকে পদ্মা নদী ও এর অববাহিকায় কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

এর আগে, বুধবার সকাল ৬টার দিকে পদ্মা নদীর অববাহিকায় ঘন কুয়াশার কারণে নৌপথের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে পড়ে। এতে নৌদুর্ঘটনা এড়াতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে কর্তৃপক্ষ।

এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট প্রান্তে নদী পারাপারের অপেক্ষায় বেশ কিছু যানবাহন সড়কে সিরিয়ালে আটকা পড়ে। এতে শীতের হিমেল বাতাসের মধ্যে ভোগান্তিতে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক বশির আহম্মেদ খান জানান, কুয়াশার ঘনত্ব কমে আসায় সকাল ৮টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে এ নৌরুটে ছোট-বড় ১০টি ফেরির মাধ্যমে যানবাহন পারাপার করা হচ্ছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg