শিরোনাম
বালিয়াকান্দিতে ৬০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী বালিয়াকান্দিতে হেরোইনসহ আটক যুবকের ৩ মাসের কারাদণ্ড রাজবাড়ী-২ আসনে এমপি হারুনের নেতৃত্বে বিএনপির বিশাল মোটরসাইকেল শোডাউন গোয়ালন্দের পুড়াভিটায় মাদকবিরোধী অভিযান, চার মাদকসেবীর ৫ মাসের কারাদণ্ড রাজবাড়ীতে গাঁজাসহ দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড বেকার যুবকদের কর্মসংস্থানে পাংশায় গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন রাজবাড়ীতে ট্রাক দিয়ে পথরোধ করে ১১টি গরু ডাকাতি, আহত দুই ব্যবসায়ী গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজে ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, সমালোচনার মুখে ফেরত ৩০০ টাকা রাজবাড়ীতে টিআরসি নিয়োগের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন, দালাল থেকে সতর্ক করলেন পুলিশ সুপার পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ আইয়ুব আলী ওএসডি, নতুন দায়িত্বে ড. আবদুল কুদ্দুস

বালিয়াকান্দিতে ৬০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী

স্টাফ রিপোর্টার / ৪৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর বালিয়াকান্দিতে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ পলাশ মুন্সি (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বালিয়াকান্দি থানাধীন গোবিন্দপুর এলাকায় তাঁর নিজ বসতঘরে এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার  করা হয়।

আটক পলাশ মুন্সি গোবিন্দপুর গ্রামের মোঃ জালাল আহম্মেদ মুন্সির ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় রাজবাড়ীর উপপরিদর্শক (এসআই) মোঃ আকবর হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান চালিয়ে বসতঘরের ভেতর থেকে পলাশ মুন্সিকে আটক করে। পরে তাঁর দেহ তল্লাশি করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোঃ আকবর হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় বালিয়াকান্দি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আটক পলাশ মুন্সি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg