স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে হেরোইনসহ ময়নুল হাসান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বালিয়াকান্দি উপজেলার গোবিন্দপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত ময়নুল হাসান গোবিন্দপুর এলাকার মো. আব্দুল রহমানের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। এ সময় গোবিন্দপুর এলাকার বাসিন্দা ময়নুল হাসানকে তল্লাশি করে হেরোইনসহ হাতেনাতে আটক করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।