শিরোনাম
পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা কালুখালীতে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের সাইফুল গ্রেপ্তার

দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান

স্টাফ রিপোর্টার / ৩৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে স্থানীয় বাসিন্দাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান।

বুধবার ৭ অক্টোবর দৌলতদিয়া পোড়াভিটা ও বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান।

অভিযান চলাকালে মাদকবিরোধী আইনের আওতায় একজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পরে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে স্থানীয়দের উদ্দেশে সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান বলেন, মাদক আমার-আপনার একার পক্ষে নির্মূল করা সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এলাকায় মাদকদ্রব্যের কেনাবেচা, সরবরাহ বা সেবনের কোনো ঘটনা দেখতে পেলে আমাকে তথ্য দেবেন। তথ্যদাতার নাম-পরিচয় সম্পূর্ণ গোপন রেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তিনি স্থানীয়দের মাদকের বিরুদ্ধে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান। পাশাপাশি তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg