শিরোনাম
পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা কালুখালীতে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের সাইফুল গ্রেপ্তার

গোয়ালন্দে উপজেলা কর্মকর্তাদের সঙ্গে সংস্কৃতি প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৫২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার:
রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল।
সভায় গোয়ালন্দ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম, নাগরিক সেবা নিশ্চিতকরণ, প্রশাসনিক সমন্বয় এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সরকারি কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে আন্তরিকতা, স্বচ্ছতা ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, সরকারি সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর হাসান খান,গোয়ালন্দ  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মারুফ হাসান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ।

এ ছাড়া গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সাবেক সদস্য এবং উপদেষ্টা মো. নাজিরুল ইসলাম তিতাসসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg