শিরোনাম
রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা

গোয়ালন্দে ড্রাগ আইন লঙ্ঘনে চার ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার / ৬৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ড্রাগ আইন, ১৯৪০ লঙ্ঘনের দায়ে চারটি ওষুধের দোকানকে (ফার্মেসি) মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান খানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, ড্রাগ আইন, ১৯৪০-এর অধীন বিভিন্ন অপরাধ সংঘটিত হওয়ায় চারটি ফার্মেসির মালিককে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো,মেসার্স সরদার ড্রাগ হাউস। প্রতিষ্ঠানটির মালিক মো. একরাম সরদারকে ৫ হাজার টাকা; মেসার্স নিউ মমতাজ মেডিসিন কর্নার-এর মালিক মো. নাজমুল হাসানকে ২ হাজার টাকা; মেসার্স লিলি ফার্মেসি-এর মালিক মো. ইউসুফ হোসেনকে ১০ হাজার টাকা এবং মেসার্স মোস্তফা ড্রাগ হাউস-এর মালিক মো. মোস্তাক আহমেদকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান খান জানান, জনস্বার্থে ও ওষুধের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg