শিরোনাম
পাংশায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার রাজবাড়ীতে ধর্ষণ মামলার পর বাকপ্রতিবন্ধী নারী নিখোঁজ, আসামির বিরুদ্ধে হুমকির অভিযোগ রাজবাড়ীতে বিদায়ী পুলিশ সুপার মনজুর মোরশেদের বিদায় সংবর্ধনা রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেনের দায়িত্ব গ্রহণ ১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত রাজবাড়ীর হাফসা ও দেবব্রত দৌলতদিয়ায় নৌ পুলিশের উপস্থিতিতেই ‘ফানি ভিডিও’র নামে টাকা দাবির অভিযোগ, নৌ ওসি বললেন ‘দায়িত্ব আমাদের না’ রাজবাড়ী ডিবির ওসি মফিজুল ইসলাম পেলেন রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে অতিরিক্ত ওজনের যানবাহনের বিরুদ্ধে অভিযান, ৪ পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত রাজবাড়ীর হাফসা ও দেবব্রত

স্টাফ রিপোর্টার / ৪৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা-২০২৫-এর চূড়ান্ত ফলাফলে সিভিল জজ-জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন রাজবাড়ীর দুই কৃতী সন্তান হাফসা বিনতে আইয়ুব তুলি ও দেবব্রত ভট্টাচার্য্য। তাঁদের এই সাফল্যে পরিবার, স্বজন, সহপাঠী, শিক্ষকমণ্ডলীসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) গত ২৩ সেপ্টেম্বর ১৮তম বিজেএস পরীক্ষা-২০২৫-এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। ফলাফলে সিভিল জজ-জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে মোট ২০০ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। তাঁদের মধ্যে জায়গা করে নিয়েছেন রাজবাড়ীর এই দুই মেধাবী তরুণ-তরুণী।

হাফসা বিনতে আইয়ুব তুলি রাজবাড়ীর একজন কৃতী সন্তান। তিনি ল’ ফোরাম, রাজবাড়ী-এর সদস্য। মেধা, অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে তিনি ১৮তম বিজেএস পরীক্ষায় সাফল্য অর্জন করেছেন। তাঁর এই অর্জনে ল’ ফোরাম, রাজবাড়ীর সদস্যদের মধ্যেও আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

অন্যদিকে, দেবব্রত ভট্টাচার্য্য রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিন গ্রামের সন্তান। তিনিও ল’ ফোরাম, রাজবাড়ীর একজন সদস্য। ১৮তম বিজেএস পরীক্ষায় সফল হয়ে সিভিল জজ-জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি।

দেবব্রত ভট্টাচার্য্য জামালপুর প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর নলিয়া শ্যামামোহন ইনস্টিটিউশন থেকে এসএসসি এবং সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। পরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন।

১৮তম বিজেএস পরীক্ষায় রাজবাড়ীর দুই সন্তানের এই সাফল্য জেলার শিক্ষার্থী ও আইন পেশায় আগ্রহী তরুণদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে। তাঁদের অর্জনে পরিবার, স্বজন, সহপাঠী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন এবং কর্মজীবনে সাফল্য কামনা করেছেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg