শিরোনাম
ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ রাজবাড়ীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী কালুখালীর শায়লা পারভীন স্বর্ণা বিজেএসে ২৮তম, সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীনদের বরণ রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন

রাজবাড়ীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা

স্টাফ রিপোর্টার / ২০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: গ্রাম পর্যায়ে সহজলভ্য দ্রুত ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজবাড়ীতে স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন।

সভায় গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা, এর সেবা ও এখতিয়ার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে প্রচার কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

একই সঙ্গে গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে জনপ্রতিনিধি, প্রশাসনসহ সংশ্লিষ্ট অংশীজনদের ভূমিকা এবং পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা বলেন, গ্রাম আদালত কার্যকরভাবে পরিচালিত হলে গ্রামের সাধারণ মানুষকে ছোটখাটো বিরোধ নিষ্পত্তির জন্য দূরবর্তী আদালতে যেতে হয় না। এতে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি স্থানীয় পর্যায়ে দ্রুত বিরোধ নিষ্পত্তির সুযোগ সৃষ্টি হয়। তাই গ্রাম আদালতের কার্যক্রম, এখতিয়ার ও সেবাসমূহ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরি করা প্রয়োজন।

সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন বলেন, গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে হলে ইউনিয়ন পর্যায় থেকে আরও ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে। জনগণ যাতে সহজে গ্রাম আদালতের সেবা নিতে পারে এবং স্থানীয় বিরোধগুলো দ্রুত ও আইনসম্মতভাবে নিষ্পত্তির সুযোগ পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg