স্টাফ রিপোর্টার: মুক্তির মূলমন্ত্র, ইসলামী শাসনতন্ত্র এই স্লোগানকে সামনে রেখে জনপ্রত্যাশা পূরণ ও শরিয়াহভিত্তিক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ গোয়ালন্দ উপজেলা শাখার উপজেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান কবির। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার উপদেষ্টা মুফতি শামসুল হুদা। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ আরিফুল ইসলাম। সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মেহের মোল্লা। সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল আলিম।
এ সময় উপজেলা ও ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনের একপর্যায়ে প্রধান অতিথি মাওলানা সিদ্দিকুর রহমান কবির ২০২৫-২৬ সেশনের উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে উপস্থিত নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে মো. মেহের মোল্লাকে সভাপতি এবং হাফেজ আব্দুল আলিমকে সেক্রেটারি নির্বাচিত করা হয়। এছাড়া সহসভাপতি হিসেবে মাওলানা শহিদুল ইসলাম ও মো. আবুল হাসান, জয়েন্ট সেক্রেটারি হিসেবে মুফতি আব্দুর রহিম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে হাফেজ আবু তায়েফ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে হাফেজ শরিফুল ইসলামকে নির্বাচিত করা হয়।