শিরোনাম
গোয়ালন্দে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত নতুন কমিটিতে সভাপ রাজবাড়ীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ দৌলতদিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা ডেঙ্গুর বিপদচিহ্ন চিহ্নিত করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ রাজবাড়ী জেলা প্রশাসনের দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন নাব্যতা সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, মহাসড়কে দীর্ঘ যানজট গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় অগ্রগতি, অবকাঠামো সমস্যার সমাধানের আশ্বাস রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসকদের হাজিরায় কড়াকড়ি, দেরি হলেই শোকজ গোয়ালন্দে প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন, বাড়ছে অবৈধ সার বিক্রির অভিযোগ পাংশায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বসতবাড়ি পুড়ে ছাই

ডেঙ্গুর বিপদচিহ্ন চিহ্নিত করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ রাজবাড়ী জেলা প্রশাসনের

স্টাফ রিপোর্টার / ৩২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: ডেঙ্গু প্রতিরোধ ও আক্রান্ত রোগীর করণীয় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে জরুরি তথ্য প্রকাশ করেছে রাজবাড়ী জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ডেঙ্গুর সাধারণ লক্ষণের মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরে র‍্যাশ, বমি, ডায়রিয়া এবং মাংসপেশি ও অস্থিসন্ধিতে ব্যথা। নাক-মুখ দিয়ে রক্তপাতসহ কিছু লক্ষণ দেখা দিলে তা বিপদচিহ্ন হিসেবে বিবেচনা করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রচণ্ড পেটব্যথা, ঘন ঘন বা বন্ধ না হওয়া বমি, রক্তবমি বা কালো পায়খানা, নাক-মাড়ি দিয়ে রক্তপাত, ছয় ঘণ্টার বেশি প্রস্রাব না হওয়া, প্রচণ্ড শ্বাসকষ্ট কিংবা অতিরিক্ত দুর্বলতা দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন। গর্ভবতী নারী, নবজাতক, বয়স্ক ব্যক্তি এবং ডায়াবেটিস বা কিডনি রোগে আক্রান্তদের ক্ষেত্রেও বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে।

বিপদচিহ্ন না থাকলে পর্যাপ্ত তরল খাবার গ্রহণ, স্বাভাবিক খাবার ও পূর্ণ বিশ্রামের মাধ্যমে বাড়িতে চিকিৎসা নেওয়া যেতে পারে। জ্বর কমাতে কুসুম গরম পানি দিয়ে শরীর মুছে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ, মশারি ও মশা প্রতিরোধক নেট ব্যবহারের পাশাপাশি ময়লা নির্ধারিত স্থানে ফেলার আহ্বান জানানো হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, রাজবাড়ী সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিকগুলোতে সরকার নির্ধারিত মূল্যে ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg