শিরোনাম
কালুখালীতে নৌকাবাইচ ও গ্রামীণ মেলার সমাপ্তি রাজবাড়ীতে ২০ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপসহ নারী গ্রেপ্তার গোয়ালন্দে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক গোয়ালন্দে ফিরোজ শরীফ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন গোয়ালন্দ পৌর সুপার মার্কেটের নির্মাণকাজ পরিদর্শনে জেলা প্রশাসক গোয়ালন্দে পুলিশের তৎপরতায় পরিবারের কাছে ফিরল মাগুরার ৫ শিশু রাজবাড়ী জেলা পুলিশ পরিদর্শনে ঢাকা রেঞ্জের ডিআইজি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তায় দিলেন প্রয়োজনীয় দিকনির্দেশনা রাজবাড়ীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার কালুখালীতে তিন নারীকে কুপিয়ে ও পিটিয়ে আহতের অভিযোগ গোয়ালন্দে মাদকবিরোধী অভিযান, ৩৭৫ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার ১

কালুখালীতে নৌকাবাইচ ও গ্রামীণ মেলার সমাপ্তি

স্টাফ রিপোর্টার / ২১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

0Shares

ফাইনালে চর গোবিন্দপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন নিউ শাপলা

স্টাফ রিপোর্টার: গ্রামবাংলার আবহমান ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতে রাজবাড়ীর কালুখালীতে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলার সমাপ্তি হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর খেয়াঘাটসংলগ্ন পদ্মা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় পাবনার আমিনপুরের চর গোবিন্দপুর নৌকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পাবনার সৈয়দপুরের নিউ শাপলা নৌকা।

ফাইনাল প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে চর গোবিন্দপুর নৌকা। তৃতীয় হয়েছে খয়রান একতা চ্যালেঞ্জার নৌকা।

নৌকাবাইচকে ঘিরে পদ্মা নদীর দুই পাড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের উপস্থিতিতে নদীর পাড় পরিণত হয় মিলনমেলায়। ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা দেখতে নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষের ঢল নামে।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও স্থান অর্জনকারী নৌকার দলগুলোর মধ্যে মোটরসাইকেল, ফ্রিজসহ বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী নৌকাবাইচকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যে সম্প্রীতি ও উৎসবের আবহ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg