শিরোনাম
গোয়ালন্দে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক গোয়ালন্দে ফিরোজ শরীফ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন গোয়ালন্দ পৌর সুপার মার্কেটের নির্মাণকাজ পরিদর্শনে জেলা প্রশাসক গোয়ালন্দে পুলিশের তৎপরতায় পরিবারের কাছে ফিরল মাগুরার ৫ শিশু রাজবাড়ী জেলা পুলিশ পরিদর্শনে ঢাকা রেঞ্জের ডিআইজি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তায় দিলেন প্রয়োজনীয় দিকনির্দেশনা রাজবাড়ীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার কালুখালীতে তিন নারীকে কুপিয়ে ও পিটিয়ে আহতের অভিযোগ গোয়ালন্দে মাদকবিরোধী অভিযান, ৩৭৫ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার ১ গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী

গোয়ালন্দ পৌর সুপার মার্কেটের নির্মাণকাজ পরিদর্শনে জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার / ৩৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা কর্তৃক নির্মাণাধীন গোয়ালন্দ পৌর সুপার মার্কেটের চলমান নির্মাণকাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসক নির্মাণাধীন সুপার মার্কেটের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি নির্মাণকাজের মান, অগ্রগতি এবং প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে নির্মাণকাজের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার পাশাপাশি নির্মাণকাজে গুণগত মান নিশ্চিত করা এবং প্রকল্পের নির্ধারিত নীতিমালা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা, গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফেরদৌস আলম খান, উপসহকারী প্রকৌশলী রেহানা পারভীন, প্রকল্পসংশ্লিষ্ট অন্যান্য প্রকৌশলী এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জেলা প্রশাসককে প্রকল্পের বর্তমান অগ্রগতি, নির্মাণকাজের বিভিন্ন ধাপ এবং বাস্তবায়নসংক্রান্ত বিষয়ে অবহিত করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg