শিরোনাম
গোয়ালন্দে পুলিশের তৎপরতায় পরিবারের কাছে ফিরল মাগুরার ৫ শিশু রাজবাড়ী জেলা পুলিশ পরিদর্শনে ঢাকা রেঞ্জের ডিআইজি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তায় দিলেন প্রয়োজনীয় দিকনির্দেশনা রাজবাড়ীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার কালুখালীতে তিন নারীকে কুপিয়ে ও পিটিয়ে আহতের অভিযোগ গোয়ালন্দে মাদকবিরোধী অভিযান, ৩৭৫ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার ১ গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারাজ হলে ২৪ জেলার ৭ কোটি মানুষ সুফল পাবেন: পানিসম্পদমন্ত্রী পাংশায় নতুন নকশায় পদ্মা ব্যারাজ, তৈরি হবে কর্মসংস্থান ও নতুন শহর: তিতুমীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে পুলিশের তৎপরতায় পরিবারের কাছে ফিরল মাগুরার ৫ শিশু

স্টাফ রিপোর্টার / ৩৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: কৈশোরের দুরন্তপনা ও কৌতূহলের বশে কাউকে না জানিয়ে একসঙ্গে বাড়ি থেকে বের হয়ে ঢাকার উদ্দেশে রওনা দেওয়া মাগুরার পাঁচ শিশুকে রাজবাড়ীর দৌলতদিয়া বাসস্ট্যান্ড থেকে উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের টহল টিম।

পরে অভিভাবকদের খবর দিয়ে থানায় এনে শিশুদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে দৌলতদিয়া বাসস্ট্যান্ড এলাকায় শিশুদের উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে গোয়ালন্দ ঘাট থানার টহল টিম।

সন্দেহ হলে পুলিশ তাদের সঙ্গে কথা বলে। এ সময় শিশুরা জানায়, তারা মাগুরা সদর থানা এলাকার কাদিরাবাদের বাসিন্দা এবং পরস্পরের বন্ধু। সকালে তারা একটি ইজিবাইক ভাড়া করে কাউকে না জানিয়ে একসঙ্গে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল। পরে দৌলতদিয়া বাসস্ট্যান্ডে এসে পৌঁছায়।

পুলিশের জিজ্ঞাসাবাদে শিশুরা জানায়, তারা নিয়মিত একসঙ্গে খেলাধুলা করত। হঠাৎ কৌতূহল ও দুরন্তপনার বশে ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা।

পরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ শিশুদের পরিচয় নিশ্চিত করে তাদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে। পরে পুলিশ পাঁচ শিশুকে তাদের বাবা-মা ও অভিভাবকদের কাছে নিরাপদে হস্তান্তর করে।

খবর পেয়ে অভিভাবকরা থানায় উপস্থিত হলে দীর্ঘ সময় পর সন্তানদের ফিরে পেয়ে সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

উদ্ধার হওয়া শিশুরা হলো, মাগুরা সদর থানা এলাকার কাদিরাবাদের আনোয়ারের ছেলে হিরোন (১১), সাগর বিশ্বাসের ছেলে জিসান (১৩), আবুজার (১৩), মো. আব্দুল্লাহ (১৩) এবং খালিদ বিশ্বাস (১০)।

শিশুদের সঙ্গে থাকা ইজিবাইকচালক শাকিল বিশ্বাস (২৬)। তিনি একই এলাকার মৃত ছামিনুদ্দিন মোল্লার ছেলে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় পাঁচ শিশু নিরাপদে তাদের পরিবারের কাছে ফিরে যাওয়ায় অভিভাবকরা স্বস্তি প্রকাশ করেছেন।

তিনি বলেন, শিশুরা যাতে অভিভাবকদের না জানিয়ে কোথাও বেরিয়ে না যায়, সে বিষয়ে পরিবারের সদস্যদের আরও সচেতন থাকতে হবে। সন্তানদের প্রতি অভিভাবকদের সার্বক্ষণিক খোঁজখবর রাখা উচিত।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg