শিরোনাম
রাজবাড়ীর মাটিপাড়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গোয়ালন্দে ময়লা ব্যবস্থাপনায় বেহাল দশা, ডাম্পিং পয়েন্ট থাকলেও মিলছে না সমাধান রাজবাড়ীতে জাতীয় গ্রীন মিশনের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি গোয়ালন্দে সার্বিক ফলাফলের হতাশার মাঝে ৫ শিক্ষার্থীর গোল্ডেন জিপিএ-৫ গোয়ালন্দে যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বালিয়াকান্দিতে টেবিল ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু রাত ৮টার মধ্যে শপিং মল-মার্কেট ও দোকান বন্ধের নির্দেশ পাংশা মডেল থানা বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ গোয়ালন্দে ৫ শিক্ষকেই চলছে ৬০০ শিক্ষার্থীর পাঠদান গোয়ালন্দে এসএসসিতে পাসের হার ৫৪.৪৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩০ জন

বালিয়াকান্দিতে টেবিল ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার / ২৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

0Shares

 

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দিতে টেবিল ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোকাররম মোল্লা (১৩) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের করমচাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোকাররম মোল্লা ওই গ্রামের শহিদুল মোল্লার ছেলে। সে রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে বাড়িতে ফেরে মোকাররম। পরে হাত-পা ধুয়ে ঘরে প্রবেশ করে। কিছুক্ষণ পর টেবিল ফ্যান চালু করতে গিয়ে সুইচে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে পড়ে যায় সে।

এ সময় বিষয়টি দেখতে পেয়ে তার মা মমতাজ চিৎকার শুরু করেন। পরিবারের সদস্যরা দ্রুত মোকাররমকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় পল্লী চিকিৎসক ডা. মাফিজুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদারের নেতৃত্বে এসআই মো. কাঞ্চন মিয়া ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg