শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

অযত্ন-অবহেলায় ধ্বংসের পথে রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল

স্টাফ রিপোর্টার / ৮৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, প্রায় তিন দশক আগে ১ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল আজও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। কোটি টাকার এই সরকারি স্থাপনা বর্তমানে বাস রাখার গ্যারেজ ও যানবাহন মেরামতের স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ১৯৯২-৯৩ অর্থবছরে রাজবাড়ী শহরের শ্রীপুর এলাকায় প্রায় ৪ একর ১৪ শতাংশ জমির ওপর কেন্দ্রীয় বাস টার্মিনালটি নির্মাণ করা হয়। ১৯৯৪ সালে আনুষ্ঠানিক উদ্বোধনের পর ২০০০ সালে এটি রাজবাড়ী পৌরসভার কাছে হস্তান্তর করা হয়। ২০০৭ সালে অল্প সময়ের জন্য টার্মিনালটি চালু থাকলেও ২০০৯ সাল থেকে এটি আবারও বন্ধ হয়ে যায়।

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, টার্মিনাল ভবনের দরজা-জানালা ভাঙাচোরা, দেয়ালের পলেস্তারা খসে পড়েছে এবং অপেক্ষমাণ কক্ষ ও টয়লেট দীর্ঘদিনের অযত্নে ব্যবহার অনুপযোগী হয়ে রয়েছে। ভবনের বিভিন্ন কক্ষে যানবাহন মেরামতের যন্ত্রপাতি রাখা হয়েছে। চারপাশে ময়লা-আবর্জনা জমে থাকায় পুরো এলাকাজুড়ে বিরাজ করছে পরিত্যক্ত পরিবেশ।

বর্তমানে রাজবাড়ী শহরের মুরগির ফার্ম এলাকা, বড়পুলসহ বিভিন্ন সড়ক থেকে যাত্রীবাহী বাস চলাচল করছে। এতে প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি, দ্রুত কেন্দ্রীয় বাস টার্মিনালটি চালু করা হলে শহরের যানজট কমবে এবং যাত্রীদের নিরাপদ ও সুশৃঙ্খল যাতায়াত নিশ্চিত হবে।

রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক বলেন, টার্মিনালটি চালুর আগে প্রবেশপথসহ প্রয়োজনীয় অবকাঠামোর সংস্কার জরুরি। এ বিষয়ে মালিকপক্ষের মধ্যে আলোচনা হয়েছে এবং দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

রাজবাড়ী পৌরসভার প্রশাসকের দায়িত্বে থাকা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক কল্যাণ চৌধুরী বলেন, জেলা পরিষদের বকেয়া অর্থ ধাপে ধাপে পরিশোধ করা হচ্ছে। একই সঙ্গে বাস টার্মিনাল পুনরায় চালুর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।

রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া বলেন, দীর্ঘদিন কার্যকরভাবে ব্যবহার না হওয়ায় বাস টার্মিনালটি এখন গ্যারেজে পরিণত হয়েছে। জমিটির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে একাংশে বাস টার্মিনাল সচল রাখার পাশাপাশি অন্য অংশে এক হাজার আসনবিশিষ্ট জেলা পরিষদ অডিটোরিয়াম এবং জেলা কালেক্টরেট স্কুল নির্মাণের পরিকল্পনা রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg