শিরোনাম
গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই

গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক

স্টাফ রিপোর্টার / ৪৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দে একটি বিটুমিন উৎপাদনকারী কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় দুই শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ ঘাট থানার উজানচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিশ্বনাথপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকরা হলেন মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বিনন্দপুর গ্রামের ছুনু মুন্ডার ছেলে শাওন মুন্ডা (১৬) এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শামসুদ্দিনের ছেলে মো. সোহেল রানা (২৪)। সোহেল রানা তারা গোয়ালন্দ উপজেলার শামসুদ্দিন মোল্লাপাড়া এলাকায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কারখানাটিতে পুরাতন গাড়ির টায়ার পুড়িয়ে বিটুমিন তৈরির কাজ চলছিল। এ সময় বয়লারে অতিরিক্ত চাপ সৃষ্টি হলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়লে সেখানে কর্মরত দুই শ্রমিক গুরুতরভাবে দগ্ধ হন।

প্রাথমিকভাবে জানা গেছে, শাওন মুন্ডার শরীরের প্রায় ৭০ শতাংশ এবং সোহেল রানার শরীরের প্রায় ৬০ শতাংশ অংশ আগুনে ঝলসে গেছে।

দুর্ঘটনার পর সহকর্মী ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, বিস্ফোরণের কারণ এবং কারখানাটির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা শিল্পকারখানাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg