শিরোনাম
রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার / ৫৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিভিন্ন রাজবন্দীর মুক্তির দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন। কেন্দ্রীয় যুবলীগের সদস্য ইয়াছির আরাফাত রামিমের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৬টার দিকে মিছিলটি শুরু হয়। মিছিল চলাকালে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে প্রায় ১০ মিনিট যানবাহন চলাচল বন্ধ থাকে, ফলে সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল পুনরায় শুরু হয়।

স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ে রাজবাড়ীতে আওয়ামী লীগের ব্যানারে এটিই প্রথম প্রকাশ্য বিক্ষোভ মিছিল। মিছিলকারীরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg