শিরোনাম
রাজবাড়ী ও গোয়ালন্দে মাদকবিরোধী অভিযান, গাঁজা-হেরোইনসহ ৫ জন আটক ১ যুগ পর গোয়ালন্দে ফিরছেন সাবেক যুবদল নেতা ফরিদ দেওয়ান, সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনা তুঙ্গে গোয়ালন্দে ৩৯০টি স্বাস্থ্যসম্মত টয়লেট বিতরণে আবেদন আহ্বান, অর্থ লেনদেন থেকে বিরত থাকার আহ্বান রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন মেয়াদের সাজা দৌলতদিয়ায় চোরাই মালামাল ও বিদেশি মদ উদ্ধারের ঘটনায় বিএনপি নেতাসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে দুই মামলা গোয়ালন্দে বিএনপি নেতার ভাঙারির দোকানে মিলল সরকারি চোরাই মালামাল, আটক ১ গোয়ালন্দে চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ। দৌলতদিয়া টার্মিনালে নানা খাতে অর্থ আদায়, প্রশ্নের মুখে পরিবহন ব্যবস্থাপনা গোয়ালন্দে স্কুলের গাছ বিক্রিকে কেন্দ্র করে তোলপাড়, অভিযোগ ক্লাব সভাপতি ও বিএনপি নেতার বিরুদ্ধে ঈদ উপলক্ষে রাজবাড়ীতে ওয়ান নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত

রাজবাড়ী ও গোয়ালন্দে মাদকবিরোধী অভিযান, গাঁজা-হেরোইনসহ ৫ জন আটক

স্টাফ রিপোর্টার / ১৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৩ জুন, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী সদর ও গোয়ালন্দঘাট এলাকায় পরিচালিত মাদকবিরোধী বিশেষ মোবাইল কোর্ট অভিযানে গাঁজা ও হেরোইনসহ পাঁচজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

বুধবার (৩ জুন ২০২৬) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় রাজবাড়ী সদর ও গোয়ালন্দঘাট থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকৃত ব্যক্তিরা হলেন রাজবাড়ী সদর উপজেলার সেগুনবাগিচা গ্রামের তাজুল ইসলামের ছেলে তানজীদুল ইসলাম (২৫), ১নং বেড়াডাঙ্গা এলাকার শহিদুল ইসলামের ছেলে সুলতান আহমেদ (২৩), সজ্জনকান্দা এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে ইয়াফি (১৯), গোয়ালন্দঘাট থানার সাজউদ্দিন বেপারীপাড়া এলাকার সাত্তার মোল্লার ছেলে আলী মোল্লা (৪৩) এবং মৃত সোলেমানের ছেলে সোহেল মাতব্বর।

অভিযান চলাকালে তাদের দেহ তল্লাশি করে গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

আদালত তানজীদুল ইসলাম, সুলতান আহমেদ, ইয়াফি এবং আলী মোল্লাকে প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া সোহেল মাতব্বরকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে অভিযুক্তদের কাছ থেকে সর্বমোট ২৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg