শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

রাজবাড়ীতে ডিবির অভিযানে ৭৫ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার / ১৩৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১ মে, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৭৫ পুরিয়া হেরোইনসহ রিপন মুন্সি (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজবাড়ী সদর থানাধীন খানখানাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত রিপন মুন্সি রাজবাড়ী সদর উপজেলার বানিবহ এলাকার আবুল খায়েরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ অভিযানিক দল রাজবাড়ী-গোয়ালন্দঘাট-কুষ্টিয়া মহাসড়কের পাশে খানখানাপুর এলাকায় অবস্থিত বন্ধ থাকা মেসার্স খাজা ট্রেডার্সের রড-সিমেন্টের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৭৫ (পঁচাত্তর) পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা, রাজবাড়ীর অফিসার ইনচার্জ মোঃ মফিজুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg