শিরোনাম
রাজবাড়ীতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের সহায়তায় জেলা পরিষদের বিশেষ উদ্যোগ আহলাদিপুর হাইওয়ে থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব নিলেন মাকসুদুর রহমান মুরাদ রাজবাড়ীতে লোডশেডিংয়ের ভয়াবহ রূপ, গরমে অতিষ্ঠ পরীক্ষার্থীসহ সাধারণ মানুষ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ৩ ঝিমিয়ে পড়েছে গোয়ালন্দ বাজারের প্রধান সড়ক উন্নয়ন কাজ, বাড়ছে জনদুর্ভোগ দৌলতদিয়ায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ১০ জনের কারাদণ্ড, যন্ত্রপাতি জব্দ রাজবাড়ীর পাংশায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদকসেবীদের অভয়ারণ্য খোলাবাড়িয়ার পরিত্যক্ত ঘর, আতঙ্কে এলাকাবাসী সামাজিক শালিশে সম্মানী  সংস্কৃতি: নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, বাড়ছে জনঅসন্তোষ গোয়ালন্দ মোড়ে ফিলিং স্টেশনে তেল বিতরণে শৃঙ্খলা নিশ্চিতে প্রশাসনের মনিটরিং, ৮ জনকে জরিমানা

রাজবাড়ীতে ইয়াবাসহ ২ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ৩৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টার, 
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় অভিযান চালিয়ে ১৫২ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল পরিদর্শক মো. রাসেল আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন বালিয়াকান্দি থানার আলোকদিয়া গ্রামের শুকুর আলী বিশ্বাসের ছেলে নাসিরুল বিশ্বাস (৪৬) এবং একই গ্রামের মো. রসুল বিশ্বাস (৪১)। তারা সম্পর্কে আপন ভাই।

অভিযান সূত্রে জানা যায়, আলোকদিয়া গ্রামে পৃথক দুটি স্থানে অভিযান চালানো হয়। এ সময় নাসিরুল বিশ্বাসের নিজ বসতঘর ঘেরাও করে তার দেহ তল্লাশি করে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একইভাবে রসুল বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়ে তার দেহ তল্লাশি করে আরও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত কুখ্যাত ও পেশাদার কারবারি হিসেবে পরিচিত।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বালিয়াকান্দি থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। ডিএনসি জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg