শিরোনাম
বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা রাজবাড়ী ও গোয়ালন্দে মাদকবিরোধী অভিযান, গাঁজা-হেরোইনসহ ৫ জন আটক ১ যুগ পর গোয়ালন্দে ফিরছেন সাবেক যুবদল নেতা ফরিদ দেওয়ান, সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনা তুঙ্গে গোয়ালন্দে ৩৯০টি স্বাস্থ্যসম্মত টয়লেট বিতরণে আবেদন আহ্বান, অর্থ লেনদেন থেকে বিরত থাকার আহ্বান রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন মেয়াদের সাজা দৌলতদিয়ায় চোরাই মালামাল ও বিদেশি মদ উদ্ধারের ঘটনায় বিএনপি নেতাসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে দুই মামলা গোয়ালন্দে বিএনপি নেতার ভাঙারির দোকানে মিলল সরকারি চোরাই মালামাল, আটক ১ গোয়ালন্দে চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ। দৌলতদিয়া টার্মিনালে নানা খাতে অর্থ আদায়, প্রশ্নের মুখে পরিবহন ব্যবস্থাপনা

রাজবাড়ীর পাংশায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ১২৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার:
রাজবাড়ীর পাংশা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল পরিদর্শক মোঃ রাসেল আলীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন পাংশা থানার বাহাদুরপুর গ্রামের মোঃ ফজলুর রহমানের ছেলে মোঃ সোনাই শেখ (৪১) এবং একই থানার বহলাডাঙ্গা (আদিবাসী পাড়া) এলাকার মৃত অমূল্য সরকারের ছেলে বাবলু সরকার ওরফে গোল (৬৩)।

অভিযান সূত্রে জানা যায়, বাহাদুরপুর গ্রামে সোনাই শেখের নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, বহলাডাঙ্গা আদিবাসী পাড়ায় বাবলু সরকার ওরফে গোলের বসতবাড়িতে পৃথক অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং তাকেও আটক করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পাংশা মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর  জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg