শিরোনাম
গোয়ালন্দ মোড়ে ফিলিং স্টেশনে তেল বিতরণে শৃঙ্খলা নিশ্চিতে প্রশাসনের মনিটরিং, ৮ জনকে জরিমানা গোয়ালন্দ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শামসু রিপোর্টার আর নেই দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ‘তিন তাস’ ফাঁদ জুয়ার আড়ালে সংঘবদ্ধ ছিনতাই-ডাকাতি, আতঙ্কে যাত্রী ও চালকরা গোয়ালন্দে কফিল ফিলিং স্টেশনে তেল বিতরণে শৃঙ্খলা নিশ্চিতে প্রশাসনের মনিটরিং, ৩ জনকে জরিমানা রাজবাড়ীতে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার একাধিক মামলার আসামি হালিম দৌলতদিয়া পুরাভিটায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড রাজবাড়ীতে কৃষক কার্ড বিতরণ: নতুন পথে কৃষি খাত রাজবাড়ীতে পহেলা বৈশাখ উপলক্ষে পুলিশ সুপারের শুভেচ্ছা বার্তা রাজবাড়ীতে রিকশাচালক লিটন খার মরদেহ উদ্ধার, রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য গোয়ালন্দে ভূমি অফিসে গ্রিল কেটে চুরির চেষ্টা, তছনছ রেকর্ডরুম

গোয়ালন্দ মোড়ে ফিলিং স্টেশনে তেল বিতরণে শৃঙ্খলা নিশ্চিতে প্রশাসনের মনিটরিং, ৮ জনকে জরিমানা

স্টাফ রিপোর্টার / ৩৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টার,
রাজবাড়ী জেলার গোয়ালন্দ মোড় এলাকায় অবস্থিত সপ্তবর্ণা ফিলিং স্টেশনে তেল বিতরণে শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসনের উদ্যোগে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে তেল নিতে আসা বিভিন্ন যানবাহন ও মোটরসাইকেল চালকদের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে ৮ জনকে আটক করা হয়।

পরে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৪ লঙ্ঘনের অপরাধে একই আইনের ধারা ৬৬ অনুযায়ী তাদের প্রত্যেককে অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে মোট ৮ জনের কাছ থেকে সর্বমোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরী বলেন, জনস্বার্থে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg