শিরোনাম
রাজবাড়ীতে কৃষক কার্ড বিতরণ: নতুন পথে কৃষি খাত রাজবাড়ীতে পহেলা বৈশাখ উপলক্ষে পুলিশ সুপারের শুভেচ্ছা বার্তা রাজবাড়ীতে রিকশাচালক লিটন খার মরদেহ উদ্ধার, রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য গোয়ালন্দে ভূমি অফিসে গ্রিল কেটে চুরির চেষ্টা, তছনছ রেকর্ডরুম গোয়ালন্দে মাদকসেবীদের অসাবধানতায় অগ্নিকাণ্ডের অভিযোগ, ক্ষয়ক্ষতি লাখ টাকা গোয়ালন্দে নেশার টাকা না পেয়ে দা দিয়ে মাকে কুপিয়ে গুরুতর জখম, ছেলে আটক গোয়ালন্দে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়: অপরাধ দমনে কঠোর বার্তা রাজবাড়ীতে মাদক মামলার ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাওন মৃধা গ্রেফতার রাজবাড়ীতে ওসি পদে বড় রদবদল, পদোন্নতি পেলেন উত্তম কুমার ঘোষ রাজবাড়ীতে নবাগত জেলা প্রশাসক মিজ আফরোজা পারভীনের যোগদান

রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ এক নারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ৯৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টার,রাজবাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছাঃ বৃষ্টি বেগম (২৮) নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে রাজবাড়ী সদর থানার চন্দনী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত বৃষ্টি বেগম রাজবাড়ী সদর উপজেলার চন্দনী গ্রামের তমছেল শেখের মেয়ে।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের চন্দনী ইউনিয়ন পরিষদের নিকটবর্তী একটি কালভার্ট এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে সন্দেহভাজন হিসেবে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার নিকট  থেকে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg