স্টাফ রিপোর্টার,রাজবাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছাঃ বৃষ্টি বেগম (২৮) নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে রাজবাড়ী সদর থানার চন্দনী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত বৃষ্টি বেগম রাজবাড়ী সদর উপজেলার চন্দনী গ্রামের তমছেল শেখের মেয়ে।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের চন্দনী ইউনিয়ন পরিষদের নিকটবর্তী একটি কালভার্ট এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে সন্দেহভাজন হিসেবে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার নিকট থেকে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।